• +৮৮ ০১৮১২ ৮০১৯৮৫
  • ওমর খাঁ (মাওলানা আবুল হোসাইনের বাড়ি সংলগ্ন) চৌধুরানী, পীরগাছা, রংপুর
css
client

প্রধান শিক্ষকের বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম

শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে- শিক্ষার বিষয়বস্তু, প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষা উপকরণ, শিক্ষকদের আন্তরিকতা, পরিচালনা পরিষদের যথাযথ তদারকি, উন্নত ব্যবস্থাপনা, অভিভাবকদের সহযোগিতার মানসিকতা, শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায় ইত্যাদি। ড্রিম হলি উপরিউক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে সমন্বয় করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষকই পারেন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে। একটি প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপনা যথাযথ থাকলেও দক্ষ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষক না হলে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান করা সম্ভবপর হয় না। ড্রিম হলি শিক্ষকদের যথাযথ ভূমিকা নিশ্চিত করার জন্য নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ ও মানোন্নয়নের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রত্যেক শিক্ষক যাতে শিক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনা করে তার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে পারেন সেদিকে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ড্রিম হলি মডেল মাদরাসা গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। এর শিক্ষাপদ্ধতি আধুনিক ও ডিজিটাল। বর্তমানে আমাদের সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ- শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাধুনিক ব্যবস্থাপনা এবং নির্ভুল বিজ্ঞানসম্মত শিক্ষার পরিবেশ ও সরঞ্জাম। ড্রিম হলি মডেল মাদরাসা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। হিফয বিভাগের প্রতিটি শিক্ষার্থী হিফয-এর পাশাপাশি জেনারেল বিভাগের মৌলিক ক্লাসগুলোতে অংশ নেওয়ার সুযোগ পাবে। যার ফলে একজন হিফয শিক্ষার্থী কুরআনের হাফেয হওয়ার পাশাপাশি নিয়মিত জেনারেল ক্লাসেও উন্নীত হবে। শিক্ষা ক্ষেত্রে ড্রিম হলির যে সমস্ত পরিকল্পনা রয়েছে তা যথাযথ বাস্তবায়ন করা গেলে প্রতিটি শিক্ষার্থী নৈতিকতা ও দক্ষাতসম্পন্ন দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ। ড্রিম হলি মডেল মাদরাসা-এর সার্বিক অগ্রগতিতে পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উৎসাহ-উদ্দীপনা, দোয়া, আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

হামিদুল ইসলাম

প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত)

ড্রিম হলি মডেল মাদরাসা